Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজ্যে ট্রাইবুনালের সংখ্যা বাড়িয়ে ৪২ করতে চাইছে নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা শুদ্ধকরণ সমস্যা মেটাতে ট্রাইবুনালের সংখ্যা বাড়াতে চায় নির্বাচন কমিশন।

রাজ্যে ট্রাইবুনালের সংখ্যা বাড়িয়ে ৪২ করতে চাইছে নির্বাচন কমিশন
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা শুদ্ধকরণ সমস্যা মেটাতে ট্রাইবুনালের সংখ্যা বাড়াতে চায় নির্বাচন কমিশন। এখন রয়েছে ১৯। তা বাড়িয়ে কমপক্ষে ৪২ করতে চায়। পশ্চিমবঙ্গে রয়েছে ৪২ লোকসভা কেন্দ্র। প্রতিটি লোকসভায় একটি করে ট্রাইবুনাল গড়তে চায় কমিশন।  ট্রাইবুনালে পড়ে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এর উদ্দেশ্য বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে কমিশনের তৈরি বিশেষ এক সফটওয়ারকেও কাজে লাগাতে চায়। ‘লোকেশন-অ্যাগনস্টিক’ নামে ওই সফটওয়ারের মাধ্যমে ট্রাইবুনালের বিচারপতিরা যেখানে খুশি বসে ট্রাইবুনালে জমা পড়া আবেদন পরীক্ষা তথা বিবেচনা করতে পারবেন। ফলে ট্রাইবুনালের নির্দিষ্ট অফিসে বিচারপতিদের সশরীরে না গেলেও চলবে। বাড়িতে বসেও কাজ করতে পারবেন। আগামী কাল ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে ১৩টি মামলার শুনানি। মামলাগুলি একত্রে শোনা হবে। সেই শুনানিতেই কমিশনের পক্ষ থেকে ট্রাইবুনালের সংখ্যার বাড়ানোর পাশাপাশি ওই সফটওয়ারে কাজ করার কথা নিয়ে নির্বাচন কমিশন তার সওয়ালে জোর দেবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ