Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রশাসনিক অফিসারদের পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর, নির্দেশিকা জারি মাত্র দুদিনে!

কলকাতা: রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকদের দ্রুত পদোন্নতির বিষয়টি মঙ্গলবার মন্ত্রিসভা অনুমোদন করে।

প্রশাসনিক অফিসারদের পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর, নির্দেশিকা জারি মাত্র দুদিনে!
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকদের দ্রুত পদোন্নতির বিষয়টি মঙ্গলবার মন্ত্রিসভা অনুমোদন করে। ওই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা করেন। রাজ্য প্রশাসন সেগুলি কার্যকর করার জন্য নির্দেশিকা জারি করেছে মাত্র দুদিনের মধ্যেই। 

Advertisement

ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস ক্যাডারে ২১ নম্বর পে স্কেলে আরো ৬ জন যুগ্মসচিবের পদ সৃষ্টি করা হয়েছে। এই পর্যায়ে পদের সংখ্যা ২০ শতাংশ বেড়ে ৩৬ হবে। সেক্রেটারিয়েট সার্ভিসে এলডিএ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। ইতিমধ্যে আগেই বিভিন্ন পর্যায়ে সহসচিব, উপসচিব, যুগ্মসচিবের পদ এই সার্ভিসে বাড়ানো হয়েছিল। অতিরিক্ত সচিবের পদ সৃষ্টি করা হয়েছিল। এবার যুগ্মসচিবের পদ আরো ৬টি বাড়ল। তবে এই ক্যাডারে মোট পদের কোনো পরিবর্তন হচ্ছে না।  
অন্যদিকে ডব্লুবিসিএস -সহ অন্য আধিকারিকদের বিভিন্ন ক্যাডারে ২০ শতাংশ পদ সৃষ্টির নির্দেশিকা জারি করা হয়েছে। এই বর্ধিত পদগুলি সৃষ্টি করা হয়েছে ২১ নম্বর পে স্কেলে। এর মধ্যে রাজস্ব, খাদ্য, সমবায়, আইন, শ্রম, কর্মসংস্থান, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস আছে। বিভিন্ন ক্যাডারে ৪টি থেকে ৮৬টি পর্যন্ত পদ বাড়বে। তথ্য ও সংস্কৃতি ক্যাডারে ১৯ নম্বর পে স্কেলে ৩০ শতাংশ পদ বাড়ানো হয়েছে। তবে এখানে ক্যাডারগুলিতে মোট পদ একই থাকবে। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ