Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দেশের প্রথম বেসরকারি রিসার্চ ইউনিভার্সিটি (ডিমড টু বি) রাজ্যে

দেশের প্রথম বেসরকারি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ শুরু করতে চলেছে সল্টলেক সেক্টর ফাইভের টিসিজি ক্রেস্ট।

দেশের প্রথম বেসরকারি রিসার্চ ইউনিভার্সিটি  (ডিমড টু বি) রাজ্যে
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের প্রথম বেসরকারি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ শুরু করতে চলেছে সল্টলেক সেক্টর ফাইভের টিসিজি ক্রেস্ট। দ্য চ্যাটার্জি গ্রুপ প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি শিক্ষামন্ত্রকের গাইডলাইন অনুযায়ী ইউজিসি থেকে ডিস্টিংক্ট ক্যাটিগরিতে ডিমড টু বি ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে। টিসিজি সেন্টারস ফর রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন সায়েন্স অ্যান্ড টেকনেলজির (ক্রেস্ট) বিশেষত্ব হল, প্রথম থেকেই গবেষণাকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করছে তারা। এদের মূল উদ্দেশ্য বিভিন্ন অত্যাধুনিক বিষয়ে পিএইচডি করানো। এরপরে স্নাতকোত্তর এবং তারপরে স্নাতকস্তরকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার পরিভাষায় একে বলা হচ্ছে রিভার্স ট্রাজেকট্রি। নিউরোসায়েন্স, ক্যান্সার রিসার্চ, এআই, কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং, সাস্টেনেবল এনার্জির মতো বিষয়ে গবেষণা হবে এখানে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ