Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ইস্তফা দিলেন হাবড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার, পদ ছাড়লেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও

বিধানসভা ভোটে ভরাডুবির ধাক্কায় উত্তর ২৪ পরগনা তৃণমূলের অন্দরে ভাঙনের সুর। একের পর এক জনপ্রতিনিধির পদত্যাগে প্রকাশ্যে চলে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ক্ষোভ আর বঞ্চনার রাজনীতি।

ইস্তফা দিলেন হাবড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার, পদ ছাড়লেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধানসভা ভোটে ভরাডুবির ধাক্কায় উত্তর ২৪ পরগনা তৃণমূলের অন্দরে ভাঙনের সুর। একের পর এক জনপ্রতিনিধির পদত্যাগে প্রকাশ্যে চলে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ক্ষোভ আর বঞ্চনার রাজনীতি। এই আবহে হাবড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অবন্তী দাসের পদত্যাগ সেই অস্বস্তি আরও বাড়িয়েছে। একই দিনে বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শঙ্খ চট্টোপাধ্যায়ও পদত্যাগপত্র জমা দিয়েছেন। দু’টি পদত্যাগ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অবন্তী দাসের পদত্যাগ শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর মধ্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হাবড়া বিধানসভায় বিজেপির জয় ও শহর এলাকায় তৃণমূলের ভরাডুবিকে সামনে রেখেই তিনি কার্যত নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তাঁর বক্তব্য, উন্নয়ন না হওয়াতেই ভোটে মুখ ফিরিয়েছে মানুষ। তাই মানুষের রায় মাথা পেতে নিয়ে পদত্যাগ করেছেন তিনি। তবে তৃণমূলের অন্দরের খবর, দীর্ঘদিন ধরেই দলে তাঁকে ‘কোণঠাসা’ করে রাখা হচ্ছিল। রাজনৈতিক মহলের মতে, ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের অন্দরে জমে থাকা ক্ষোভ একে একে বেআব্রু হতে শুরু করেছে। মঙ্গলবার অবন্তীদেবী পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা ও বারাসতের এসডিও’র কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এনিয়ে পুরসভার চেয়ারম্যান বলেন, ‘ওঁর ইস্তফাপত্র পেয়েছি। বোর্ড মিটিংয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ বারাসত ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পদ ছাড়ার জন্য শঙ্খ চট্টোপাধ্যায় পদত্যাগপত্র দিয়েছেন সভাপতি হালিমা বিবিকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ