Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আজ রাতেই পুরো তালিকা প্রকাশ করতে পারবে কমিশন, জানাল সুপ্রিম কোর্ট

আজ, সোমবার সুপ্রিম কোর্টে ছিল এসআইআর মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়। এই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

আজ রাতেই পুরো তালিকা প্রকাশ করতে পারবে কমিশন, জানাল সুপ্রিম কোর্ট
  • ৬ এপ্রিল, ২০২৬ ১৯:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ৬ এপ্রিল: আজ, সোমবার সুপ্রিম কোর্টে ছিল এসআইআর মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়। এই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কমিশন চাইলে আজ রাতেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারে। এর পাশাপাশি বলা হয়, ১৯টি ট্রাইব্যুনালের কাজের প্রক্রিয়া একরকম হওয়াটা বাঞ্ছনীয়। সেজন্য তিনজন প্রাক্তন বিচারপতিকে নিয়ে বিশেষ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত। অবিলম্বে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালগুলি ঠিক কীভাবে কাজ করবে তা এই কমিটি তা নজর রাখবে।

Advertisement

এছাড়া এবার থেকে অফলাইনেও আবেদন জমা দিতে পারবেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা। তবে এক্ষেত্রে জেলাশাসকদের দপ্তর থেকে দিতে হবে রসিদ। এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। সম্ভব হলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই এই প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। যাতে আবেদনগুলির নিষ্পত্তি দ্রুত করা সম্ভব হয়। এদিন আদালতে বলা হয়, নির্বাচন কমিশন চাইলে আজ রাতেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারে। অপরদিকে, ডিজিটাল সিগনেচার আপলোডের জন্য পোর্টাল খোলা থাকবে আগামীকাল পর্যন্ত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৩ এপ্রিল বিকেল ৩টের সময়।

Advertisement
সম্পর্কিত সংবাদ