Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সপ্তাহান্তে শীতের আমেজ, ময়দানে ফুরফুরে মেজাজে কাটাল শহরবাসী, খাওয়া দাওয়া, ক্রিকেট-ব্যাডমিন্টন

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আবার ১৭ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। শীতের আমেজ। তার উপর আবার উইকএন্ড।

সপ্তাহান্তে শীতের আমেজ, ময়দানে ফুরফুরে মেজাজে কাটাল শহরবাসী, খাওয়া দাওয়া, ক্রিকেট-ব্যাডমিন্টন
  • ৩০ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আবার ১৭ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। শীতের আমেজ। তার উপর আবার উইকএন্ড। তাই শনিবার দুপুর থেকেই ময়দান চত্বরে ভিড় আট থেকে আশির। বাচ্চাদের নিয়ে চলছে রিলস তৈরির আনন্দ। অনেকে মেতেছেন ক্রিকেট, ব্যাডমিন্টনে। কেউ খাবারদাবার কিনে ময়দানে বসেই পাত পেড়ে ভোজন সারলেন। ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট, বিকেলে শীত উপভোগ করতে শহরবাসী ভিড় জমান রাস্তায় রাস্তায়।

Advertisement

মাঝখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৬ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। তারপর সেখান থেকে বৃদ্ধি পায়। গত কয়েকদিন ১৭ ডিগ্রির ঘরে ওঠানামা করেছে। কিন্তু তাপমাত্রা নিয়ে সাধারণ মানুষের অত মাথাব্যথা নেই। তাঁরা বলেন, শনিবার দুপুর থেকেই ছুটি ছুটি ভাব। মৃদু ঠান্ডা হাওয়া বইতে শুরু করলেই বেরিয়ে পড়তে ইচ্ছা হয়। এদিন বিকেলের দিকে ময়দান থেকে দেখা যাচ্ছে কমলা রোদের সূর্য। সেই সূর্যকে ব্যাকড্রপে রেখে ময়দানে দাঁড়িয়েই চলল রিলস তৈরি। ছবি তোলা। অনেকে আবার অলস দুপুর কাটালেন ময়দানে শুয়ে। কেউ যখন শুয়ে বসে জিরিয়ে নিচ্ছেন, অদূরে তখন তরুণের দল হাতে ব্যাট, উইকেট নিয়ে খেলার জায়গা খুঁজছেন। কেউ আবার খুদেকে নিয়ে নানারকম রিলস তৈরি করতে ব্যস্ত। পার্ক স্ট্রিটে অফিস শুভম সিনহার। বলেন, বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে আসি। আজ ভাবলাম, যদি ময়দানে বসে খাওয়া যায়, মন্দ হয় না। তাই কয়েকজন সহকর্মীকে বলে ময়দানে চলে এলাম। হালকা ঠান্ডা হাওয়া বইছে। এখানে বসে খাওয়া-দাওয়া করতে বেশ একটা পিকনিকের মতো ভাব আসছে। 
সামাজিক মাধ্যমের জন্য রিলস তৈরি করা কিংবা ছবি তোলা এখন ট্রেন্ড। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন আট থেকে আশি। সুরজিত্ ঘোষ নামে সোদপুরের এক বাসিন্দা বলেন, ‘আজ আর দোকান খুলিনি। পরিবার নিয়ে ময়দানে এলাম। সোশ্যাল মিডিয়াতে ময়দানের অনেক রিলস দেখি। তাই আমরাও এসে বানালাম।’ আবার অনেকে বলছেন, ‘ডিসেম্বর থেকে ময়দানে ভিড় ক্রমশ বাড়তে থাকবে। তাই আগেভাগে এসে ছবি তুলে নেওয়াই ভালো। সবমিলিয়ে শীতের শহর ধীরে ধীরে প্রবেশ করছে ফেস্টিভ মুডে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ