Bartaman Logo
৯ জুন, ২০২৬

কবে গঠিত হবে অষ্টম পে কমিশন, জানাতেই পারল না কেন্দ্রীয় সরকার

এবার সংসদেই প্রশ্ন উত্থাপন হল, কবে গঠিত হবে পে কমিশন?  জানুয়ারি মাসে সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। অথচ সাত মাসেও পে কমিশন গঠিত হল না কেন?

কবে গঠিত হবে অষ্টম পে কমিশন, জানাতেই পারল না কেন্দ্রীয় সরকার
  • ২৩ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি; এবার সংসদেই প্রশ্ন উত্থাপন হল, কবে গঠিত হবে পে কমিশন?  জানুয়ারি মাসে সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। অথচ সাত মাসেও পে কমিশন গঠিত হল না কেন? সংসদে উত্থাপিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানাতে পারল না যে, কবে গঠিত হবে কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম পে কমিশন। জানুয়ারি মাসে ঘোষিত হয়েছিল ২০২৬ সাল থেকেই চালু হয়ে যাবে অষ্টম পে কমিশন। সপ্তম পে কমিশন ঘোষণা পরও তা গঠিত হতে বেশ কিছু মাস লেগেছিল। কিন্তু অষ্টম পে কমিশনের মতো তিদিন সময় লাগেনি। এবার যেন অন্তহীন অপেক্ষা চলছে।

Advertisement

নিয়ম অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে পে কমিশনের নয়া কাঠামো অনুাযায়ী বেতনক্রম শুরু হওয়ার কথা। কিন্তু এখনও সেই প্রক্রিয়াই শুরু হয়নি। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে,  রাজ্যগুলির কাছে তাদের মতামত চেয়ে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রক, যেমন স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের কাছে একইভাবে প্রস্তাব, সুপারিশ, মতামত জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে ডিএমকে এমপি টি আর বালু এবং সমাজবাদী পার্টির এমপি আনন্দ ভাদোড়িয়া লোকসভায় প্রশ্ন করেছিলেন,  পে কমিশন নিয়ে সরকারি সিদ্ধান্তের বর্তমান স্টেটাস কী? কেন জানুয়ারি মাসে ঘোষণা করা সত্ত্বেও এখনও পর্যন্ত কমিশন গঠন করা হল না? কমিশনের চেয়ারম্যান এবং সদস্য কবে মনোনীত করা হবে? কেন্দ্রীয় কর্মী ও অবসরপ্রাপ্তরা কবে থেকে পাবে অষ্টম পে কমিশনের সুবিধা?
অর্থমন্ত্রক নিছক প্রোটোকলের উত্তর দিয়েছে। বলা হয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রকগুলির কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। সরকার নির্দিষ্ট সময়েই জানিয়ে দেবে যে, কবে গঠিত হবে পে কমিশন।  একবার পে কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা পড়লে তারপরই কার্যকর হবে নতুন পে কমিশন অনুযায়ী বেতন। এহেন প্রতিক্রিয়া দিয়েই ক্ষান্ত হয়েছে অর্থমন্ত্রক। কিন্তু কতদিনের মধ্যে হতে চলেছে প্রতিটি ধাপ, সে বিষয়ে কিছু বলা হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ