Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মাহেশের মন্দিরে বসল নীলচক্র

নানা বৈদিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার মাহেশের জগন্নাথ মন্দিরে বসল নীলচক্র। পুরী থেকে ওই বিশেষ চক্র মাহেশে নিয়ে আসা হয়েছে। কথিত আছে, জগন্নাথদেবের নীলচক্র আসলে বিষ্ণুর সুদর্শন চক্র।

মাহেশের মন্দিরে বসল নীলচক্র
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নানা বৈদিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার মাহেশের জগন্নাথ মন্দিরে বসল নীলচক্র। পুরী থেকে ওই বিশেষ চক্র মাহেশে নিয়ে আসা হয়েছে। কথিত আছে, জগন্নাথদেবের নীলচক্র আসলে বিষ্ণুর সুদর্শন চক্র। পুরীর মন্দিরের শীর্ষে ওই চক্র বিরাজ করে। তা মন্দির এবং মন্দিরের মধ্যে থাকা জগৎপতির নিরাপত্তায় সদা জাগ্রত থাকে। ছ’শো বছর পার করে আসা মাহেশের জগন্নাথ মন্দিরে এই প্রথম ওই নীলচক্র প্রতিষ্ঠা হল। এদিন সকাল থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মাহেশে। বিকেলে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ওই নীলচক্র স্থাপিত হয়। মন্দিরের অন্যতম সেবায়েত পিয়াল অধিকারী বলেন, ওই চক্র অষ্টধাতুতে তৈরি। ইতিমধ্যেই জগৎপ্রভুর পুণ্য রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আপাতত জগৎপ্রভু চন্দনের লেপ নিয়ে অবসর যাপনে আছেন।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ