Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৫ বছরে মাত্র ১৬৬ দিন বিধানসভার অধিবেশন, আলোচনা ৪৫৪ ঘণ্টা!

নির্দিষ্ট কোনো প্রথা না থাকলেও সর্বভারতীয় স্পিকার কনফারেন্সে আলোচনা হয়েছিল বছরে অন্তত ১০০ দিন বিধানসভার অধিবেশন বসবে।

৫ বছরে মাত্র ১৬৬ দিন বিধানসভার অধিবেশন, আলোচনা ৪৫৪ ঘণ্টা!
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্দিষ্ট কোনো প্রথা না থাকলেও সর্বভারতীয় স্পিকার কনফারেন্সে আলোচনা হয়েছিল বছরে অন্তত ১০০ দিন বিধানসভার অধিবেশন বসবে। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ২০২১ সালের ৮ মে থেকে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট অধিবেশন হয়েছে মাত্র ১৬৬ দিন। তাতে অধিবেশের মোট সময় ৪৫৪ ঘণ্টা ৩৫ মিনিট। বিধানসভার বিষয়ে যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষক পর্যালোচনা করেন, তাঁদের মত, ১৬৬ দিনে ৪৫৪ ঘণ্টার আলোচনা খুবই কম। এছাড়া বিধানসভার সচিবালয় থেকে জানা গিয়েছে, গত পাঁচবছরে লিখিত এবং মৌখিক মিলিয়ে ৪১৬২টি প্রশ্ন এসেছে বিধায়কদের কাছ থেকে। এর মধ্যে এমন অনেক বিধায়ক আছেন, যাঁরা নিজের বিধানসভা এলাকার উন্নয়নের জন্য বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছেন। আবার ৫০-এর অধিক এমন বিধায়কও রয়েছেন, যাঁরা বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্বে কোনোদিনই অংশ নেননি। গত পাঁচবছরের সময়কালে ৯১টি বিল আনে রাজ্য সরকার। সবকটি বিল বিধানসভায় পাস হয়। তবে বিধানসভায় পাস হলেও এখনো অনেক বিল রাজভবনে সম্মতির অপেক্ষায় রয়েছে বলে খবর। অন্যদিকে, রাজ্য সরকার ছাড়াও বিধায়ক নিজস্ব উদ্যোগে প্রাইভেট মেম্বার বিল এনেছেন দুটি। এছাড়া গত পাঁচবছর বিধানসভার অধিবেশনে জিরো আওয়ার হয়েছে ৩৩ এবং মেনশন পর্ব ৯৩২। প্রসঙ্গত, বাংলায় কয়েকদিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। সরকার গঠনের পর আবার বিধানসভার অধিবেশন বসবে। পরবর্তী পাঁচবছরে বিধানসভার অধিবেশনের দিন বৃদ্ধি পায় কি না, সেটাই দেখার। ওইসঙ্গে রাজনৈতিক মহলের নজর থাকবে আগামীতে কোন বিধায়ক কেমন পারফর্ম করলেন তার উপর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ