Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কৃতজ্ঞ এনটিআর

বিচার ব্যবস্থার কাছে কৃতজ্ঞ অভিনেতা জুনিয়র এনটিআর। সদ্য পার্সোনালিটি রাইট সংরক্ষণের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন নায়ক

কৃতজ্ঞ এনটিআর
  • ১ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

বিচার ব্যবস্থার কাছে কৃতজ্ঞ অভিনেতা জুনিয়র এনটিআর। সদ্য পার্সোনালিটি রাইট সংরক্ষণের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন নায়ক। সেই মামলায় এনটিআরের পক্ষে রায় দিয়েছে আদালত। ফলে এবার থেকে তাঁর ছবি, ভিডিও বা কণ্ঠস্বর ব্যবহার করার আগে অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে সেগুলি ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বলিউডের একাধিক তারকা আগে এই পথে হেঁটেছেন। ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, হৃতিক রোশন, করণ জোহর, সলমন খানের মতো তারকারা নিজেদের ব্যক্তি অধিকার সংরক্ষণের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতও তাঁদের আবেদন মঞ্জুর করেছে। সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেট্টির পক্ষেও রায় দিয়েছে আদালত। এবার এই তালিকায় যুক্ত হলেন এনটিআরও।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ