Bartaman Logo
১০ জুন, ২০২৬

জঙ্গি হামলার মামলা: উত্তরপ্রদেশের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

রামপুর সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলার মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকারের দায়ের করা আবেদন শুনতে রাজি সুপ্রিম কোর্ট।

জঙ্গি হামলার মামলা: উত্তরপ্রদেশের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: রামপুর সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলার মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকারের দায়ের করা আবেদন শুনতে রাজি সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ যোগী সরকারের আরজির প্রেক্ষিতে মূল অভিযুক্তদের নোটিস পাঠিয়েছে। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।

Advertisement

২০০৭ সালের ৩১ ডিসেম্বর উত্তরপ্রদেশের রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় আট জওয়ানের। আহত হন পাঁচজন। ঘটনায় ট্রায়াল কোর্ট চার অভিযুক্তকে মৃত্যুদণ্ড এবং এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। গত অক্টোবরে এলাহাবাদ হাইকোর্ট সেই রায় খারিজ করে দেয়। অভিযুক্ত মহম্মদ শরিফ, সাবাউদ্দিন, ইমরান শাহজাদ, মহম্মদ ফারুক ও জং বাহাদুর খানকে খুন ও অন্যান্য গুরুতর অভিযোগ থেকে অব্যাহতি দেয়। হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। যদিও আদালত পাঁচজনকেই অস্ত্র আইন-এর ২৫(১-এ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলা শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ