Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

জল্পেশ মেলা যাওয়ার পথে ভয়াবহ দূর্ঘটনা, আহত ২

জল্পেশ মেলা যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ২ যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি সার্ক রোডে।

জল্পেশ মেলা যাওয়ার পথে ভয়াবহ দূর্ঘটনা, আহত ২
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: জল্পেশ মেলা যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ২ যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি সার্ক রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে দু’জন জল্পেশ মেলার দিকে যাচ্ছিল। সার্ক রোডে অপর পাশ থেকে আসছিল একটি চার চাকা গাড়ি। হঠাৎ করে সেই গাড়িটির টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সেই সময় বাইকে থাকা দুজন ছিটকে পড়ে রাস্তায়।

Advertisement

ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। পলাতক গাড়ি চালক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ