Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট জেলা হাসপাতালের গেটের মুখেই ভয়াবহ দুর্ঘটনা! চাঞ্চল্য

মর্মান্তিক দুর্ঘটনা। চিকিৎসা সরঞ্জাম বোঝাই একটি বিশাল কন্টেইনার লরি হাসপাতালের মূল গেটে আটকে যায়। আর তাঁর জেরেই ভেঙে পড়ল কংক্রিটের গেট

বালুরঘাট জেলা হাসপাতালের গেটের মুখেই ভয়াবহ দুর্ঘটনা! চাঞ্চল্য
  • ১ অক্টোবর, ২০২৬ ১৪:৩৯
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: মর্মান্তিক দুর্ঘটনা। চিকিৎসা সরঞ্জাম বোঝাই একটি বিশাল কন্টেইনার লরি হাসপাতালের মূল গেটে আটকে যায়। আর তাঁর জেরেই ভেঙে পড়ল কংক্রিটের গেট। ঠিক সেই গেটের নীচে চাপা পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা ও এক শিশু। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটি মোটরবাইকও। ব্যস্ত রাস্তায় হাসপাতালের প্রবেশপথেই এমন দুর্ঘটনার জেরে  ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। অন্যদিকে ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন লরিচালক। অভিযোগ, তাঁকে মারধর করা হলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যায় হাসপাতালের মূল প্রবেশপথ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ