Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বার্সার অধিনায়কত্ব হারালেন টার স্টেগান

চোটের কারণে গত মরশুমের পুরোটাই মাঠের বাইরে থাকতে হয়েছিল মার্ক আন্দ্রে টার স্টেগানকে

বার্সার অধিনায়কত্ব হারালেন টার স্টেগান
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: চোটের কারণে গত মরশুমের পুরোটাই মাঠের বাইরে থাকতে হয়েছিল মার্ক আন্দ্রে টার স্টেগানকে। তাঁর জায়গায় বার্সেলোনার তিনকাঠির নাীচে সুযোগ পেয়েই দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন ওজসিচ সিজনি। একটা সময় ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেও, পরবর্তী সময়ে অবসর ফেরে মাঠে ফেরেন এই পোলিশ স্ট্রাইকার। আর তার জেরেই বার্সেলোনার প্রথম গোলরক্ষকের পজিশন হারালেন টার স্টেগান। শুধু তাই নয়, অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল এই জার্মান গোলরক্ষককে। সূত্রের খবর, ক্লাবের সঙ্গে মনোমালিন্য হওয়ায় মেডিক্যাল পরীক্ষায় বসতে চাননি তিনি। এমনকী, নিজেই এক পোস্টে জানান, যে আরও তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আর তাতেই চটেছে কাতালন ক্লাবটি। উল্লেখ্য, লিগের নিয়মানুসারে চার মাসের বেশি কোনও ফুটবলার চোটের কারণে ছিটকে গেলে নতুন ফুটবলার সই করাতে পারবে সংশ্লিষ্ট ক্লাব। তবে টের স্টেগান নিজের মেডিক্যাল রিপোর্টে ক্লাবকে দিতে রাজি হননি। আর তার জেরেই এই সিদ্ধান্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ