Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চম্পাহাটিতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান ঘিরে উত্তেজনা

এক বছর আগেই চম্পাহাটিতে ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করেছিল প্রশাসন। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার নিজে পথে নেমে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন।

চম্পাহাটিতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান ঘিরে উত্তেজনা
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: এক বছর আগেই চম্পাহাটিতে ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করেছিল প্রশাসন। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার নিজে পথে নেমে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন। কিন্তু তারপরেও কোনও কাজ হয়নি। তিনমাস আগে চম্পাহাটি পঞ্চায়েত ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের জিনিসপত্র সরাতে নোটিস দিয়েছিল। কিন্তু এতেও কর্ণপাত করেননি ওই ব্যবসায়ীরা। শেষে সোমবার চম্পাহাটি পঞ্চায়েত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায়।

Advertisement

তবে এই অভিযানকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। কিছু দোকানের শেড ফুটপাতের উপর চলে এসেছে। জেসিবি মেশিন দিয়ে সেই শেড ভাঙতে গেলে বাধা দেওয়া হয় সেই কাজে। বারুইপুর থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুটপাতের উপর থাকা হোটেল, চায়ের দোকানের উনুন জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান অসিতবরণ মণ্ডল বলেন, ফুটপাত থাকলেও মানুষ ব্যবহার করতে পারে না। রোজ যানজটের সমস্যায় পড়তে হয় মানুষকে। এই কারণে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালানো হল। এটা জারি থাকবে।
এদিন সকালেই বারুইপুর থানার পুলিসকে নিয়েই সাউথ গড়িয়া বটতলা মোড় থেকে অভিযান শুরু করে স্থানীয় পঞ্চায়েত। রাস্তার বাঁদিক ধরে চলে এই কাজ। দেখা যায়, ফুটপাতের উপরে উঠে এসেছে অধিকাংশ দোকানের শেড। এমনকী, ফুটপাত বন্ধ করে দিয়ে সেখানে চেয়ার রেখে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের নির্দেশে জেসিবি দিয়ে সব ভেঙে দেওয়া হয়। চম্পাহাটি রেলগেট পর্যন্ত চলে অভিযান। এলাকার বাসিন্দারা এই কাজে খুশি। অনেকেই বলেন, শুধু ফুটপাত দখলমুক্ত করাই নয়, রাস্তায় যত্রতত্র অটো-টোটো স্ট্যান্ডও সরাতে হবে প্রশাসনকে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ