Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অশোকনগরের মাঠে যুবতীদের মদ্যপান নিয়ে উত্তেজনা, ধৃত ২

ফাঁকা মাঠে কাগজ পেতে দুই যুবতী মদ্যপান করছিলেন। তার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। তখন যুবতীরা প্রতিবাদীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেন বলে অভিযোগ।

অশোকনগরের মাঠে যুবতীদের মদ্যপান নিয়ে উত্তেজনা, ধৃত ২
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফাঁকা মাঠে কাগজ পেতে দুই যুবতী মদ্যপান করছিলেন। তার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। তখন যুবতীরা প্রতিবাদীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেন বলে অভিযোগ। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় অশোকনগরের নিউ মার্কেট এলাকায়। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে দুই যুবতীকে থানায় নিয়ে আসে পুলিস। তবে, ওই দুই যুবতী থানার ভিতরেও গোলমাল করেন বলে অভিযোগ। তখন দুই যুবতীকে গ্রেপ্তার করে পুলিস। সোমবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে জামিন পান তাঁরা।

Advertisement

পুলিস জানিয়েছে, রবিবার রাত সাড়ে ন’টার সময় অশোকনগরের নিউ মার্কেট এলাকায় ফাঁকা মাঠে কাগজ পেতে মদ্যপান করছিলেন স্থানীয় দুই যুবতী। এর প্রতিবাদ করেন অন্য বাসিন্দারা। তখন দুই যুবতীর হুমকির মুখেও পড়তে হয় তাঁদের। পুলিস জানিয়েছে, প্রকাশ্যে মদ্যপান সহ স্থানীয়দের হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবতীকে গ্রেপ্তার করা হয়। ওঁরা অশোকনগরের বাসিন্দা। এদিন আদালত থেকে জামিন পেয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ