Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েতের উপ-সমিতি গঠন নিয়ে উত্তেজনা, জখম একাধিক

উপ-সমিতি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের মদনমোহনপুর গ্রামে

পঞ্চায়েতের উপ-সমিতি গঠন  নিয়ে উত্তেজনা, জখম একাধিক
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: উপ-সমিতি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের মদনমোহনপুর গ্রামে। এর জেরে রাতে বিরোধীদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে আইএসএফের এক পঞ্চায়েত সদস্য ও বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকী বিরোধীদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের চিকিৎসা করানো হয়। পরে এই বিষয়ে কুলপি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

বিরোধীদের অভিযোগ, উপ সমিতি গঠন উপলক্ষ্যে একটি বাড়িতে বিজেপি, সিপিএম ও আইএসএফের পঞ্চায়েত সদস্যরা ছিলেন। সেই বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। যদিও হামলার ঘটনা অস্বীকার করেছে বাবুরমহল অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। কুলপি ব্লক তৃণমূল সভাপতি সুপ্রিয় হালদার বলেন, সিপিএম, বিজেপি, আইএসএফ ও নির্দল মিলে বাবুরমহল অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে বোর্ড গঠন করেছে। উপ সমিতি গঠনে সঞ্চালক হওয়া নিয়ে বিরোধীদের মধ্যে গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূল জড়িত নয়। আর সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ