সংবাদদাতা, শীতলকুচি: শুক্রবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে বুথ ভিত্তিক নক আউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হল। খেলার উদ্বোধন করেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল সামাদ মিয়াঁ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব তৃণমূলের শীতলকুচি ব্লক সভাপতি প্রশান্ত সূত্রধর। বড় গদাইখোড়া ভিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম ম্যাচে পেটলানেপড়া সংসদ-১৬ (এ) ৩৫ রানে পেটলানেপড়া সংসদ-১৬ (বি)’কে হারায়। দ্বিতীয় ম্যাচে বড় গদাইখোড়া সংসদ-৭ দেওয়ান কোর্ট জয়দুয়ার বুথকে ৮৪ রানে হারায়। তৃতীয় ম্যাচে কুর্শামারি বুথ ৭৮ রানে পেটলানেপড়া সংসদ-১৭ (বি)’কে হারিয়েছে।



