Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের হরমুজ বন্ধের ঘোষণা তেহরানের, শান্তি চুক্তি নিয়ে নতুন করে সংশয়!

ফের ইরান ও আমেরিকার শান্তিচুক্তি নিয়ে জটিলতা! লেবাননের উপর হামলার অভিযোগে ফের হরমুজ প্রণালী বন্ধ করল তেহরান।

ফের হরমুজ বন্ধের ঘোষণা তেহরানের, শান্তি চুক্তি নিয়ে নতুন করে সংশয়!
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ফের ইরান ও আমেরিকার শান্তিচুক্তি নিয়ে জটিলতা! লেবাননের উপর হামলার অভিযোগে ফের হরমুজ প্রণালী বন্ধ করল তেহরান। বিবৃতি দিয়ে আইআরজিসি জানিয়েছে, ‘শত্রুপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করায় ফের হরমুজ প্রণালী বন্ধ হচ্ছে। আগ্রাসন জারি থাকলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 

Advertisement

শুক্রবার সংবাদমাধ্যম অ্যাক্সয়েজ জানিয়েছিল, লেবাননে সংঘর্ষবিরতি ঘোষণা হতেই সুইৎজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। সেখানে ডোনাল্ড ট্রাম্পের জামাই কুশনেরের সঙ্গে যোগ দেবেন তিনি। অ্যাক্সয়েজ আরও জানিয়েছিল, শনিবারই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচিও সুইৎজারল্যান্ডে যাচ্ছেন। এরই মধ্যে শনিবার লেবাননে ইজরায়েলের হামলায় ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রতিবাদে হরমুজ বন্ধের ঘোষণা করেছে ইরান। ফলে যুযুধান দু’দেশের শান্তিচুক্তি নিয়ে ফের একবার সংশয় দেখা দিয়েছে। 
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রাথমিক চুক্তিতে সই করেছিলেন আমেরিকা ও ইরানের রাষ্ট্রপতি। সেখানেই ইরানের পরমাণু কর্মসূচি সহ একাধিক শর্ত নিয়ে পরবর্তী আলোচনার জন্য ৬০দিনের উইন্ডো স্থির করা হয়েছিল। কিন্তু লেবাননের উপর ইজরায়েলের হামলা বন্ধ না হওয়ায়, শান্তিচুক্তির পরবর্তী ধাপ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বৃহস্পতিবার সুইৎজারল্যান্ড যাত্রা বাতিল করেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স।

Advertisement
সম্পর্কিত সংবাদ