Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

বালি মাফিয়াদের কবলে তিস্তা নদী, অভিনব কায়াদায় বালি চুরির কিনারা করল পুলিশ

বালি মাফিয়াদের নজর এবার তিস্তা নদীতে। পুলিশের নজর এড়িয়ে অভিনব কায়দায় নদী থেকে বালি তোলার চেষ্টা চলছিল মাফিয়াদের

বালি মাফিয়াদের কবলে তিস্তা নদী, অভিনব কায়াদায় বালি চুরির কিনারা করল পুলিশ
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বালি মাফিয়াদের নজর এবার তিস্তা নদীতে। পুলিশের নজর এড়িয়ে অভিনব কায়দায় নদী থেকে বালি তোলার চেষ্টা চলছিল মাফিয়াদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি গাড়ির ইঞ্জিন। যেটা ব্যবহার করা হয় পাওয়ার ট্রেলারে। এতে পাইপ লাগিয়ে খুব সহজেই নদী থেকে বালি তুলে নিতে পারে বালি মাফিয়ারা। ফলে সেই বুদ্ধিকে কাজে লাগিয়েই চলছিল রমরমিয়ে অবৈধভাবে বালি তোলার কাজ।

Advertisement

বেশ কিছুদিন ধরে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে ময়নাগুড়ির বিভিন্ন নদীতে নজর রাখছিল পুলিশ। তা জানত মাফিয়ারা। তাই পুলিশের নজর এড়াতেই এই অভিনব পন্থা। এতে মেশিনের সামনে কেউ  না থাকলেও বালি উত্তোলন হতে থাকে বিনা দ্বিধায় । আর সেই পন্থাকেই অবলম্বন করেছিল নদীর চরে বালি তুলতে।

সূত্র মারফত পুলিশ খবর পায় এই গোপন বালি উত্তোলনের। কিনারা করতে পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশের গাড়ি দেখতেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভেস্তে যায় বালি চুরি।  বাজেয়াপ্ত করা হয় মেশিন সহ পাঁচটি পাইপ। পলাতকদের তল্লাশি চালাচ্ছে ময়নাগুড়ি থানার পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ