Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফোনে গেম খেলা নিয়ে মায়ের বকা, আত্মঘাতী কিশোর

মা বকাবকি করায় নিজের বাড়িতেই ফাঁস দিয়ে আত্মঘাতী হল বছর পনেরোর এক কিশোর। বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চিৎপুর থানার পাইকপাড়া রো’তে

ফোনে গেম খেলা নিয়ে মায়ের বকা, আত্মঘাতী কিশোর
  • ৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা বকাবকি করায় নিজের বাড়িতেই ফাঁস দিয়ে আত্মঘাতী হল বছর পনেরোর এক কিশোর। বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চিৎপুর থানার পাইকপাড়া রো’তে। প্রাথমিক তদন্তে চিৎপুর থানার পুলিস জানতে পেরেছে, ভিডিও গেমের প্রতি ওই কিশোরের তীব্র আসক্তি ছিল। পড়াশোনা বাদ দিয়ে গেম নিয়ে ব্যস্ত থাকায় বৃহস্পতিবার রাতে তার মা একপ্রস্থ বকাবকি করেন। এমনকী, মোবাইল ফোনটি কেড়েও নেন তিনি। এরপর অভিমানে ঘরে ঢুকে গলায় ফাঁস দেয় ওই কিশোর। 

Advertisement

রাত ১০টা নাগাদ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ওই কিশোরকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি। ঘটনাস্থল থেকে সুইসাইড নোটও পাওয়া যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ