Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬

হরিয়ানাতে বন্ধুর সামনেই কিশোরীকে গণধর্ষণ, ধৃত ৩

টিউশনের পর বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল কিশোরী। তখনই তাদের পিছু নেয় ছ’জন যুবক। ওরা একটি পোড়ো বাড়িতে ঢুকতেই ঘিরে ফেলে যুবকরা।

হরিয়ানাতে বন্ধুর সামনেই কিশোরীকে গণধর্ষণ, ধৃত ৩
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: টিউশনের পর বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল কিশোরী। তখনই তাদের পিছু নেয় ছ’জন যুবক। ওরা একটি পোড়ো বাড়িতে ঢুকতেই ঘিরে ফেলে যুবকরা। অভিযোগ, ১৬ বছরের পুরুষ বন্ধুর সামনেই কিশোরীকে গণধর্ষণ করা হয়। মুখ বন্ধ রাখার জন্য দু’জনকে বারবার হুমকিও দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গ্রেটার ফরিদাবাদে। তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনকে জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গত কয়েকদিনে রাজধানী দিল্লিতে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। দিল্লি পুলিশ ও সরকারের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতিদের মন্তব্যে ২০১২ সালের ভয়াবহ নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গও এসেছে। এই পরিস্থিতিতে দিল্লি লাগোয়া গ্রেটার ফরিদাবাদে গণধর্ষণের ঘটনায় হরিয়ানার বিজেপি শাসিত সরকারকে নিশানা করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। মূল ঘটনাটি গত ২৪ আগস্টের। কিন্তু ভয়ে নির্যাতিতা ও তার বন্ধু মুখ খুলতে চায়নি। প্রায় এক মাস বাবা-মায়ের কাছ থেকে পুরো ঘটনাটি লুকিয়ে রাখে তারা। মেয়ে ধীরে ধীরে চুপ হয়ে যাওয়ায় সন্দেহ হয় মায়ের। পরে বিষয়টি জানাজানি হতেই ২৯ সেপ্টেম্বর থানায় অভিযোগ দায়ের হয়। অন্যদিকে, দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ২০২৫ সালের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ