Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপে কিশোরীকে ধর্ষণ, ২০ বছরের সশ্রম কারাদণ্ড

নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শেখ সাকিবকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কাকদ্বীপ মহকুমা আদালত।

কাকদ্বীপে কিশোরীকে ধর্ষণ,  ২০ বছরের সশ্রম কারাদণ্ড
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শেখ সাকিবকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কাকদ্বীপ মহকুমা আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার 

Advertisement

কাকদ্বীপের অতিরিক্ত জেলা ও দায়রা (পকসো) আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।
২০২২ সালের ৩ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ সাগর বিধানসভা এলাকার ওই নাবালিকা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। অভিযোগ, সাইকেলে করে যাওয়ার পথে অভিযুক্ত শেখ সাকিব নাবালিকাকে দাদুর বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায়। এরপর তাকে পাশের একটি পান বরজে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। নাবালিকা চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরা হয়। এমনকী ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত। পরে আহত অবস্থায় নাবালিকাকে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ৪ মার্চ নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দ্রুত চার্জশিট পেশ করে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর সমস্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। সোমবার সাজা ঘোষণা করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ