Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

টিভি দেখা নিয়ে বচসা! কাকিমাকে খুন কিশোরের

টিভি দেখা নিয়ে বচসা। রাগের মাথায় কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন নাবালকের।

টিভি দেখা নিয়ে বচসা! কাকিমাকে খুন কিশোরের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: টিভি দেখা নিয়ে বচসা। রাগের মাথায় কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন নাবালকের। রবিবার রাতে মহারাষ্ট্রের ভাসাইয়ের এই ঘটনায় নিহত মহিলার নাম দুর্গা বানসোড় (৬০)। জানা গিয়েছে, খুনের পর এক বন্ধুকে ডেকে কাকিমার  দেহ লুকিয়ে ফেলার চেষ্টা করেছিল অভিযুক্ত কিশোর। পুলিশ তাদের দুজনকেই গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, প্রৌঢ়ার দুটি মোবাইলই ভেঙে ফেলেছিল অভিযুক্তরা। মায়ের সঙ্গে ফোনে কথা বলতে না পেরে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃতার মেয়ে। বাড়িতে গিয়ে প্রৌঢ়ার ছেলে দেখেন, সব দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকিতেও  কারও সাড়া পাওয়া যায়নি। শেষপর্যন্ত একটি জানালা দিয়ে ঘরে রক্তাক্ত মৃতদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, ঘরের সব দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছিল সে। তদন্তকারীরা আধিকারিকরা জানিয়েছেন, টিভি নিয়ে বচসার জেরেই  বাঁশ দিয়ে পিটিয়ে কাকিমাকে খুন করে অভিযুক্ত। পরিবার সূত্রে খবর, মাস তিনেক আগেই বাড়ি থেকে চুরি করেছিল অভিযুক্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ