Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

গোপন ছবি দিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল, আত্মঘাতী কিশোরী

গোপন ছবি ও মেসেজ ছড়িয়ে দেওয়ার চাপ দিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল। তার জেরেই আত্মঘাতী হল এক কিশোরী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। কিশোরীর বাড়ি কুকুরজান পঞ্চায়েত এলাকায়। সে একাদশ শ্রেণির ছাত্রী।

গোপন ছবি দিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল, আত্মঘাতী কিশোরী
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০২
Prefer us on Google

জলপাইগুড়ি, সংবাদদাতা: গোপন ছবি ও মেসেজ ছড়িয়ে দেওয়ার চাপ দিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল। তার জেরেই আত্মঘাতী হল এক কিশোরী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। কিশোরীর বাড়ি কুকুরজান পঞ্চায়েত এলাকায়। সে একাদশ শ্রেণির ছাত্রী।

Advertisement

স্থানীয় এলাকার এক যুবকের সঙ্গে বছর খানেক ধরে তার প্রেমের সম্পর্ক ছিল বলে মৃতার পরিবারের অভিযোগ। কিশোরীর মৃত্যুর পর ওই যুবকের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তার পরিবার। তাঁদের দাবি, অভিযুক্ত যুবক মেয়েটির গোপন ছবি ও মেসেজ ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল শুরু করেছিল। এই কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় ওই স্কুল ছাত্রী। অবিলম্বে যুবকের শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ