Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টিম গেমই হাতিয়ার ইউনাইটেড স্পোর্টসের

অসংখ্য বাঙালি ফুটবলারের আঁতুড়ঘর। জেলায় জেলায় সারা বছর ধরে ফুটবলার বাছাই করা হয়

টিম গেমই হাতিয়ার ইউনাইটেড স্পোর্টসের
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ১৯২৭ সাল।

Advertisement

ইতিহাস: অসংখ্য বাঙালি ফুটবলারের আঁতুড়ঘর। জেলায় জেলায় সারা বছর ধরে ফুটবলার বাছাই করা হয়। কল্যানীতে নিজস্ব অ্যাকাডেমিও রয়েছে। এবারও একাধিক প্রতিশ্রুতিসম্পন্ন ফুটবলার দলের ভরসা। কোচের দায়িত্বে ঘরের ছেলে লালকমল ভৌমিক।
উল্লেখযোগ্য ফুটবলার:  দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য রয়েছে। উল্লেখযোগ্য নাম অঙ্কন ভট্টাচার্য, সাহিল হরিজন, সুজল মুন্ডা, সুশোভন দাস, ভিকি থাপা, আদিত্য থাপা, দীপঙ্কর টুডু প্রমুখ। সিনিয়র ফুটবলার মহম্মদ রফিকও এবার ইউনাইটেড স্পোর্টসে।
কোচের মন্তব্য: এই ক্লাব আমার কাছে পরিবারের মতো। একটা সময়ে এখানে খেলেছি। ক্যাপ্টেন ছিলাম। ফের কোচ হিসেবে এই ক্লাবে প্রত্যাবর্তন দারুণ অনুভূতি। দলে প্রতিভার অভাব নেই। প্রস্তুতিও ভালো হয়েছে। আমাদের মূল শক্তি টিম গেম। সেটাকে অস্ত্র করে লিগের শুরুটা ভালো করাই লক্ষ্য।
সেরা পারফরম্যান্স: দু’বারের রানার্স-আপ (২০০৪ ও ২০০৯)। দু’বারের আইএফএ শিল্ড (২০১৩ ও ২০১৫ সাল) চ্যাম্পিয়ন। এছাড়াও ২০১০ সালে ঐতিহ্যশালী ডুরান্ড কাপও ঘরে তোলে ইউনাইটেড স্পোর্টস।
লক্ষ্য: ফুটবলার গড়ার পাশাপাশি লিগের ডার্ক হর্স হয়ে উঠতে মরিয়া তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ