Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আফগানদের বিরুদ্ধে আজ টেস্ট-ওডিআই সিরিজের দল ঘোষণা, বিশ্রাম দেওয়ার ভাবনা বুমরাহকে

আইপিএল শেষ হতে না হতেই দুয়ারে আন্তর্জাতিক ক্রিকেট। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে একটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত।

আফগানদের বিরুদ্ধে আজ টেস্ট-ওডিআই সিরিজের দল ঘোষণা, বিশ্রাম দেওয়ার ভাবনা বুমরাহকে
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: আইপিএল শেষ হতে না হতেই দুয়ারে আন্তর্জাতিক ক্রিকেট। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে একটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। মুল্লানপুরে (নিউ চন্ডীগড়) একমাত্র টেস্ট শুরু ৬ জুন। তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে ধরমশালা (১৪ জুন), লখনউ (১৭ জুন) ও চেন্নাইয়ে (২০ জুন)। তারপরই আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে টি-২০ সিরিজ খেলতে রওনা দেবে টিম ইন্ডিয়া। সব মিলিয়ে ঠাসা সূচি। 

Advertisement

এই আবহেই কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার ভাবনা ভাসছে। যশপ্রীত বুমরাহকে যেমন আফগানদের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের দলে না রাখার সম্ভাবনা প্রবল। ৫০ ওভারের বিশ্বকাপের এখনও প্রায় ঩দেড় বছর বাকি। ফলে তড়িঘড়ি এই ফরম্যাটে ‘বুমবুম’কে খেলানোর কোনো তাগিদও নেই। মুম্বই ইন্ডিয়ান্সে বুমরাহর সতীর্থ রোহিত শর্মা আবার হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঝপর্বে বেশ কিছু ম্যাচ খেলেননি। ফলে তিনি কতটা ধকল সামলাতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে। যদি পুরো একশো ওভার খেলার মতো ফিটনেস হিটম্যানের থাকে, তবেই স্কোয়াডে আসবেন তিনি। রোহিতের মতোই হার্দিক পান্ডিয়ার চোট নিয়েও থাকছে সংশয়।। ‘রো-কো’ জুটির অন্যজন, বিরাট কোহলিকে নিয়ে অবশ্য ধোঁয়াশার সামান্যতম জায়গা নেই। আইপিএলের চলতি আসরে অরেঞ্জ ক্যাপের দৌড়ে আছেন তিনি। 
টেস্টের তিন নম্বর জায়গা এখন প্রায় মিউজিক্যাল চেয়ারে পরিণত। সাই সুদর্শন সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা দেবদূত পাদিক্কালের দাবি তাই জোরালো। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত বোলিংয়ের জন্য জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবিও আসতে পারেন টেস্ট স্কোয়াডে। আবার একদিনের দলে দরজা খুলতে পারে লখনউ সুপার জায়ান্টের পেসার প্রিন্স যাদবের সামনে। বুমরাহ যদি দলে না থাকেন, তবে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার সুযোগ পাওয়ার সম্ভাবনা যথেষ্ট।

সম্পর্কিত সংবাদ