মুম্বই, ২৩ ফেব্রুয়ারি: স্কুলের কাজ শেষ করে বাড়ি ফেরার তাড়া। বাইকের কাছে যেতেই বিগড়ে গেল মাথা। কেন? বাইকটি স্টার্ট করতে গিয়ে তিনি দেখেন নম্বরপ্লেটি বাঁকা অবস্থায় রয়েছে। তা দেখেই চক্ষু চড়ক গাছ। এক প্রকার ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। রাগ সামলাতে না পেরে চড়াও হলেন ছাত্রদের উপর। শুধু এক দুই জন না স্কুলের হোস্টেলের ৩০ জন ছাত্র ও সহকর্মীকে বেধরক মারধর করার অভিযোগ উঠে এল মহারাষ্ট্রের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই দেখা যায়, বহু ছাত্রের হাতে ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন ও ফোলাভাব রয়েছে। অভিযুক্ত শিক্ষক উজ্জ্বল সোনিকে ইতিমধ্যেই বরখাস্ত করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।



