Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা, অভিযোগ দায়ের শিক্ষকের

ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের টাকা হাতানোর চেষ্টা করল দুষ্কৃতীরা।

ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা, অভিযোগ দায়ের শিক্ষকের
  • ১২ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের টাকা হাতানোর চেষ্টা করল দুষ্কৃতীরা। প্রতারণার ফাঁদ বুঝতে পেরে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন অজয় মজুমদার। ঘটনার পর থেকেই আতঙ্কে আছেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, গত ৪ জুন অজয়বাবুর কাছে একটি ফোন আসে। বলা হয় তাঁর আধার কার্ড ব্যবহার করে সাদাক খানের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সাদাক খান নানা অসামাজিক কাজে যুক্ত। সেই অ্যাকাউন্টে তিন কোটি টাকা জমা পড়েছে। যার এক শতাংশ চুক্তি অনুযায়ী অবসরপ্রাপ্ত ওই শিক্ষক পেয়েছেন বলে দাবি করা হয়। পরবর্তীতে এসআই সঞ্জীব রাও পরিচয় দিয়ে এক ব্যক্তি সুপ্রিম কোর্টের ও কর্ণাটক পুলিসের দুটি নোটিস পাঠায়। জানানো হয় এই ঘটনার কথা কাউকে জানালে আইন অনুযায়ী ৫ লক্ষ টাকা জরিমানা ও জেল হবে। ৯ তারিখ রাজীব কুমার নামে এক ব্যক্তি নিজেকে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে অজয়বাবুকে হোয়াটসঅ্যাপে ফোন করে জানায় সুপ্রিম কোর্ট থেকে তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। আধ ঘণ্টার মধ্যে তাঁর জমানো সমস্ত টাকা ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট জমা করতে বলা হয়। সেই টাকা অডিট হওয়ার পর আবার তাকে ফিরিয়ে দেওয়া হবে। টাকা জমা না দিলে স্থানীয় থানা তাঁকে গ্রেপ্তার করবে বলে জানানো হয়। এরপরই বনগাঁ সাইবার থানায় অভিযোগ করেন অজয় মজুমদার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ