সংবাদদাতা, বনগাঁ: তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মঙ্গলবার এক শিক্ষককে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিস। ধৃত শিমুল বিশ্বাস স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। জানা গিয়েছে, শুক্রবার এলাকায় অতিবৃষ্টির কারণে স্কুলে ছাত্রছাত্রী খুবই কম এসেছিল। তৃতীয় শ্রেণির ওই নাবালিকা ছাড়া মাত্র একজন ছাত্র ছিল স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক অফিসের কাজে বাইরে ছিলেন। ওই শিক্ষক প্রথমে ছাত্রটিকে ছুটি দিয়ে দেন। এরপর নাবালিকাকে একা পেয়ে তাকে যৌন নির্যাতন করেন। হঠাৎ প্রধান শিক্ষক স্কুলে চলে আসায় নাবালিকাকে ছেড়ে দেন তিনি। এই ঘটনা কাউকে বলতেও নিষেধ করেন অভিযুক্ত শিক্ষক।



