Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্য ২১ জুলাই: হাওড়া গ্রামীণে দেড় লক্ষ দেওয়াল লিখছে তৃণমূল

আগামী ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসকে সামনে রেখে প্রচারের পাশাপাশি এবার দেওয়াল লিখনেও জোর দিয়েছে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস।

লক্ষ্য ২১ জুলাই: হাওড়া গ্রামীণে  দেড় লক্ষ দেওয়াল লিখছে তৃণমূল
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আগামী ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসকে সামনে রেখে প্রচারের পাশাপাশি এবার দেওয়াল লিখনেও জোর দিয়েছে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল সূত্রে খবর, এবার শহিদ দিবসকে সামনে রেখে হাওড়ার গ্রামাঞ্চলে সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ দেওয়াল লিখনের পরিকল্পনা করা হয়েছে। জেলার প্রতিটি ব্লক, অঞ্চল ও বুথ এলাকায় এখন দেওয়াল লিখনের কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করেছে জেলা নেতৃত্ব।

Advertisement

শহিদ দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন, ফ্লেক্স, ব্যানারের মাধ্যমে প্রচার ছাড়াও পাড়া বৈঠক, কর্মিসভা, পথসভার মাধ্যমে প্রচার চলছে। হাওড়ার গ্রামীণ এলাকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে জোরকদমে প্রচার চলছে। এবার দেওয়াল লিখনের উপর বাড়তি জোর দিয়েছে তৃণমূল নেতৃত্ব। জেলাজুড়ে প্রায় দেড় লক্ষ দেওয়াল লেখা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের কাজ শেষ হয়ে গিয়েছে। দেওয়াল লিখনকে প্রাধান্য দেওয়া প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি, গ্রামবাংলায় ফ্লেক্স বা ব্যানারের মাধ্যমে প্রচারের তুলনায় দেওয়াল লিখন অনেক বেশি মানুষকে আকৃষ্ট করে। শুধু তাই নয়, ঝড়-বৃষ্টি হলে দেওয়াল লেখা নষ্ট হয় না। এ প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন, নানাভাবে আমরা প্রচার করে থাকি। এবার আমরা দেওয়াল লেখাকে প্রাধান্য দিয়েছি। শুধু বাগনান বিধানসভা এলাকাতেই ৩০ হাজার দেওয়াল লেখা হচ্ছে। শহিদ দিবসের দিন হাওড়া গ্রামীণ জেলা থেকে দু’লক্ষ মানুষ ধর্মতলায় যাবেন বলে দাবি করেন অরুণাভ সেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ