নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিনিয়োগ নিয়ে জাপানের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী আয়ানো কুনিমিৎসুর সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। শুক্রবার রাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সাত সদস্যের এক জাপানি প্রতিনিধি দল ওই বৈঠকে হাজির ছিল। আলোচনা শেষে তাপসবাবু জানান, কলকাতার সঙ্গে জাপানের সরাসরি বিমান যোগাযোগ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও অন্যান্য বিমান রুটের মাধ্যমে জাপানের সঙ্গে এই শহরের যোগাযোগ কীভাবে বাড়ানো যায়, সেই আলোচনাও হয়েছে। এর পাশাপাশি জাপানি সংস্থাগুলি পশ্চিমবঙ্গের পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ ক্ষেত্রে কীভাবে অংশ নিতে পারে, আলোচনায় তাও উঠে এসেছে বলে জানিয়েছেন তাপসবাবু। তিনি বলেন, আগামী ২০২৭ সালে ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যজুড়ে খাদ্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন



