নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে মুখ পুড়েছে পাকিস্তানি সেনার। আকাশপথেই ধ্বংস হয়ে গিয়েছে কয়েকশো পাক ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এর মধ্যেই কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে। বালুচিস্তানে বিদ্রোহীদের হাতে খুন হচ্ছেন একের পর এক সেনা সদস্য। এবার দক্ষিণ ওয়াজিরিস্তানে পাক সেনা সদস্যদের উপর হামলা চালাল তেহরিক-ই-তালিবান-পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী। এই হামলায় এখনও পর্যন্ত ২০ জন পাক সেনার মৃত্যুর খবর মিলেছে। বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার খুব ভোরে শাকাই এলাকায় ডাঙ্গাতে সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অন্ধকারের মধ্যে হামলার জন্য টিটিপি জঙ্গিরা লেজার রাইফেল ব্যবহার করে। এছাড়া তাদের হাতে ভারী অস্ত্রশস্ত্রও ছিল।



