Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রাণের ভয়ে গোপনে বিমান বদল ট্রাম্পের, ‘উড়ন্ত রাজমহল’ ছেড়ে ভরসা পুরনো ছোট জেট!

সেই সময় পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ চড়ছিল। ইরানের হুমকির জেরেই ট্রাম্পের আকাশযান শেষ মুহূর্তে বদলে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রাণের ভয়ে গোপনে বিমান বদল ট্রাম্পের, ‘উড়ন্ত রাজমহল’ ছেড়ে ভরসা পুরনো ছোট জেট!
  • ১১ আগস্ট, ২০২৬ ১১:৫৬
Prefer us on Google

ওয়াশিংটন, ১১ আগস্ট: মার্কিন প্রেসিডেন্টের জন্য বিশাল একটি চোখ ধাঁধানো বোয়িং-৭৪৭ বিমান উপহার দিয়েছিল কাতার। যাকে ‘উড়ন্ত রাজমহল’ তকমা দিয়েছিলেন অনেকে। এ বছর জানুয়ারিতে এই বিমান যুক্ত হয় ‘এয়ার ফোর্স ওয়ানে’। এবং প্রথম বিদেশযাত্রায় ব্যবহার করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক সফরের সময়। কিন্তু প্রাণের ভয়ে সেই ‘রাজমহল’ ছেড়ে তুলনামূলক পুরনো ও ছোট বিমানে উঠতে হল মার্কিন প্রেসিডেন্টকে! এই বিমান বদলের ঘটনা ঘটেছিল শেষমুহূর্তে, অত্যন্ত গোপনে। এমনই দাবি করেছে একটি প্রথম সারির মার্কিন সংবাদমাধ্যম।

Advertisement

গত ৮ জুলাই তুরস্কের রাজধানী আংকারায় ন্যাটো সম্মেলন শেষে কাতারের উপহার দেওয়া বিমানে ব্রিটেন যাওয়ার কথা ছিল ট্রাম্পের। খবরে প্রকাশ, শেষ পর্যন্ত সেই বিমানে ওঠেননি তিনি। বরং তাঁকে গোপনে একটি ছোট মার্কিন সামরিক বিমানে তুলে দেওয়া হয়েছিল।
সেই সময় পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ চড়ছিল। ইরানের হুমকির জেরেই ট্রাম্পের আকাশযান শেষ মুহূর্তে বদলে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আরও জানা গিয়েছে, আংকারা বিমানবন্দরে প্রথমে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠেন ট্রাম্প। সেই সময় সেখানে সংবাদমাধ্যমের ক্যামেরাও ছিল। এরপর অত্যন্ত গোপনে তাঁকে একটি বিমানবন্দরের ক্যাটারিং ট্রাকে তোলা হয়। সেই ট্রাক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে যায় বিমানবন্দরে অপেক্ষারত এয়ারফোর্স ওয়ানের একটি পুরনো, অপেক্ষাকৃত ছোট বিমানে। দু’টি বিমান কয়েক মিনিটির ব্যবধানে ইংল্যান্ডের মাটিতে অবতরণ করেছিল বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ