বোগোটা, ১১ আগস্ট: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল কলোম্বিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৪। শক্তিশালী এই ভূমিকম্পে ৩টি শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত অন্তত ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৫৭০ জন। শহরের বেশ কিছু বহুতল বাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে জোরদার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা।
ভূমিকম্পটির মূল উৎস ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের ‘সান হোসে দেল পালমার’ এলাকায়, মাটি থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় সকাল সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ কম্পন অনুভূত হয়। কম্পন এতটাই তীব্র ছিল যে প্রতিবেশী দেশ ইকুয়েডর থেকেও তা স্পষ্ট অনুভূত হয়। কলোম্বিয়া র ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একাধিক আফটার শক অনুভূত হয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতমধ্যেই উদ্ধারকাজের মধ্যেই নতুন করে কম্পনের সতর্কতাও জারি করা হয়েছে।
প্রেসিডেন্ট আবেলর্দো দে লা এস্প্রিয়েল্লা জানিয়েছেন, ভূমিকম্পে অন্তত ১ হাজার ৫৭৫টি বাড়ি, ১৮টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৫২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলা ও দ্রুত পুনরুদ্ধার কার্যক্রম শুরু করতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উৎসস্থল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের চোকো ঞ্চলটি ঘন জঙ্গলে ঘেরা অঞ্চলটির অনেক জায়গায় সড়কপথে পৌঁছানো কঠিন। সেখানে পৌঁছতে নৌকা বা বিমানের ওপর নির্ভর করতে হয়। ফলে দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে।