Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দক্ষিণী ছবিতে টাবু

প্রায় ছ’বছর পর দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন টাবু। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবির নাম ‘স্লামডগ ৩৩ টেম্পল রোড’।

দক্ষিণী ছবিতে টাবু
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• প্রায় ছ’বছর পর দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন টাবু। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবির নাম ‘স্লামডগ ৩৩ টেম্পল রোড’। পুরী জগন্নাথ পরিচালিত এই সিনেমায় টাবু ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে। সর্বভারতীয় এই প্রজেক্টের প্রি প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। অল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরমুলু’ ছবিটি টাবুর কেরিয়ারের শেষ দক্ষিণী ছবি। ফের সাউথ ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পেয়ে আপ্লুত অভিনেত্রী। এই ছবিতে তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও চরিত্র প্রসঙ্গে এখনই কিছু খোলসা করতে নারাজ নির্মাতারা। শীঘ্রই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হবে। মনে করা হচ্ছে, সেখানেই প্রকাশ্যে আসবে টাবুর চরিত্রর লুক। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ