Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্ষমা চাইলেন পরিচালক

রামচরণ অভিনীত 'পেড্ডি' ছবির বিতর্কিত উপস্থাপনার জন্য ক্ষমা চাইলেন পরিচালক বুচি বাবু। দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে গুরুত্ব সহকারে ভাবছেন। বিস্তারিত পড়ুন।

ক্ষমা চাইলেন পরিচালক
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে রামচরণ অভিনীত ‘পেড্ডি’। পাশাপাশি ধেয়ে আসছে সমালোচনাও। ছবিতে জাহ্নবী কাপুরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা মোটেই পছন্দ করেননি দর্শক। জাহ্নবীর অতিরিক্ত শরীর প্রদর্শন নিয়ে বিভিন্ন মহলে নিন্দা হচ্ছে। সম্প্রতি এই ইস্যুতে ক্ষমা চাইলেন পরিচালক বুচি বাবু সোনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচালক লেখেন, ‘কোনো দৃশ্য দর্শককে অস্বস্তিতে ফেলুক, বা তাঁরা অসম্মানিত বোধ করুন, এমনটা চাইনি। ছবির কিছু দৃশ্য নিয়ে দর্শকের তরফে যে প্রতিক্রিয়া পাচ্ছি, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। নারীদের প্রতি সর্বদা আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’ এই আবহে জাহ্নবীর ব্যক্তিগত চ্যাট ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, অভিনেত্রী এই ধরনের উপস্থাপনা নিষেধ করেছিলেন। রামচরণও তাঁকে সমর্থন করেছিলেন। যদিও তা শোনা হয়নি বলেই দাবি। ভবিষ্যতে নায়িকা আর দক্ষিণী ছবিতে অভিনয় করবেন কি না, তা নিয়েও চর্চা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ