Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

রহমানের কনসার্ট

রবিবার বিএসএফ জওয়ানদের সম্মান জানাতে ভারত-পাকিস্তান আটারি-ওয়াঘা সীমান্তে অনুষ্ঠান করলেন সুরকার এ আর রহমান।

রহমানের কনসার্ট
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 রবিবার বিএসএফ জওয়ানদের সম্মান জানাতে ভারত-পাকিস্তান আটারি-ওয়াঘা সীমান্তে অনুষ্ঠান করলেন সুরকার এ আর রহমান। প্রথমবার কোনো শিল্পী পারফর্ম করলেন আটারি সীমান্তে। এদিন রহমানের অনুষ্ঠানে মুগ্ধ দর্শক। মুক্তির অপেক্ষায় ইমতিয়াজ আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’। সেই ছবির প্রচারের জন্যই পাঞ্জাবের আটারি সীমান্তের কাছে জেসিপি স্টেডিয়ামে পারফর্ম করলেন রহমান। জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয় কনসার্টটি। শেষ হয় সাড়ে পাঁচটায়। দেশ রক্ষার কাজে জীবন বলিদান দিয়েছেন যাঁরা, সেই সমস্ত বীরদের প্রতি এই ‘জয় হো’ শীর্ষক কনসার্টটি উৎসর্গ করেন রহমান। প্রথমবার আটারি সীমান্তে  পারফর্ম করতে পেরে আপ্লুত সুরকার নিজেও। পাশাপাশি খুশি পরিচালক ইমতিয়াজও। ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’তে অভিনয় করছেন দিলজিৎ দোসাঞ্জ, বেদাঙ্গ রায়না, শর্বরী ওয়াঘ, নাসিরুদ্দিন শাহ সহ আরও অনেকে। আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ