Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সমস্যায় ‘দোস্তানা ২’

ফের সমস্যায় করণ জোহরের ‘দোস্তানা ২’। অভিনেতা থেকে পরিচালক— বারংবার সরে আসছেন কলাকুশলীরা। এবার পরিচালক অদ্বৈত চন্দন সরে এলেন ছবিটি থেকে।

সমস্যায় ‘দোস্তানা ২’
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ফের সমস্যায় করণ জোহরের ‘দোস্তানা ২’। অভিনেতা থেকে পরিচালক— বারংবার সরে আসছেন কলাকুশলীরা। এবার পরিচালক অদ্বৈত চন্দন সরে এলেন ছবিটি থেকে। শোনা যাচ্ছে, সৃজনশীল মতপার্থক্যের কারণে ছবিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। তবে আনুষ্ঠানিকভাবে এই ইস্যুতে কোনো মন্তব্য করা হয়নি প্রযোজনা সংস্থা বা পরিচালকের তরফে। এর আগে কার্তিক আরিয়ানকে ছবিতে কাস্ট করা হয়েছিল। যদিও পরে তিনি ছেড়ে এ সিনেমা। তা ঘিরে করণের সঙ্গে কার্তিকের দ্বন্দ্ব বলিউডের ‘ওপেন সিক্রেট’। যদিও সে সম্পর্ক ফের ঠিক হয়েছে। করণের প্রযোজনায় দু’টি ছবিতে কাজের সুযোগ পেয়েছেন কার্তিক। পাশাপাশি ‘দোস্তানা ২’ ছবিতে কাস্ট করা হয়েছে বিক্রান্ত ম্যাসি ও লক্ষ্য লালওয়ানিকে। তবে বারবার কলাকুশলী পরিবর্তনের জেরে ছবিটি আদৌ হবে কি না, তা নিয়ে চর্চা চলছে। উল্লেখ্য, অভিনেতা বিক্রান্ত এই   মুহূর্তে ব্যস্ত তাঁর পরের প্রজেক্ট ‘হোয়াইট’ নিয়ে। ইতিমধ্যে শ্যুটিং শুরু করেছেন বিক্রান্ত। অন্যদিকে, লক্ষ্য অভিনীত ‘চাঁদ মেরা দিল’ বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করেছে। পরের কাজের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ