Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বৈষম্য প্রসঙ্গে তাপসীর জবাব

তাপসী পান্নু বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন। নারীদের জন্য সুযোগের অভাব ও পুরুষদের সুবিধা নিয়ে তাঁর বক্তব্য। বিস্তারিত পড়ুন।

বৈষম্য প্রসঙ্গে তাপসীর জবাব
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 তিনি বরাবর স্পষ্টবাদী। সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করেন অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছেন বলিউডের বৈষম্য প্রসঙ্গে। তাঁর কথায়, ‘ইন্ডাস্ট্রিতে মহিলাদের ৩০ পেরিয়ে গেলেই শুনতে হয় রোমান্টিক-কমেডি ছবিতে অভিনয় করার বয়স পেরিয়ে গিয়েছে। হয়তো ওই চরিত্রে তরুণী কাউকে প্রয়োজনই নেই। তা সত্ত্বেও কমবয়সীদেরই নির্বাচন করা হয়। পুরুষদের ক্ষেত্রে কিন্তু তা হয় না। নায়ক-নায়িকার বয়সের ফারাক দেখলেই তা স্পষ্ট হয়। কেবল বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও এই সমস্যার মুখোমুখি হয়েছি আমি।’ অভিনেত্রীর ‘আস্‌঩সি’ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। আপাতত পরের ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে তাপসী অভিনীত অ্যাকশন থ্রিলার ‘গান্ধারী’।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ