• স্পষ্ট কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী তাপসী পান্নু। সত্যি কথায় কোনও লুকোচুরিতে তিনি বিশ্বাসী নন। ঠিক যেমন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায় ‘পেড প্রমোশন’ নিয়ে। তিনি বলেছেন, ‘নিজের প্রচার করার জন্য জনসংযোগ বা পিআরকে ব্যবহার করা হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু তা ব্যবহার করে অন্যকে নীচে নামানোও হচ্ছে এখন। নিজের সাফল্য কি কখনও অন্যের ব্যর্থতা দিয়ে সংজ্ঞায়িত করা যায়?’ তাপসী জানিয়েছেন, তিনি অর্থ দিয়ে এই ধরনের প্রচার পছন্দ করেন না। তাঁর কথায়, ‘আমি নিজের জন্য টাকা খরচ করতে চাই। আমার ঘোরাঘুরির জন্য, ভ্রমণের জন্য। আমার গুণগান করা একটি আর্টিকেলের জন্য ৫০ হাজার টাকা দিতে মোটেই রাজি নই।’



