সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নয়াসাইলি চা বাগানে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল পাঁচটি শ্রমিক আবাস। এদিন রাত একটা নাগাদ একটি হাতি নয়াসাইলি চা বাগানের জঙ্গল লাইনে ঢুকে পড়ে। শ্রমিকেরা টের পেয়ে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হাতিটি বিবেকমণি লাকড়া, ভেনসেন্ট কুজুর, মেডেল মিঞ্জ, হিলারিউস কুজুর ও থাডুস টিগ্গার ঘর ভেঙে দেয়। বাড়ি ভেঙে মজুত রাখা চাল-ডাল খেয়ে সব নষ্ট করে চলে যায়। শনিবার সকালে বনকর্মীরা ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন।



