নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নেতাজি মডার্ন ক্লাবকে হারিয়ে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল জেওয়াইএমএ। চেতনা ক্লাবের আয়োজনে জলপাইগুড়ি শহরের টাউন ক্লাবের মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রবিবার। এদিন প্রথম প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ২০ ওভারে ১৯৩ রান করে নেতাজি মডার্ন ক্লাব। জবাবে ছয় উইকেট হারিয়ে ১৮ ওভার ৫ বলে প্রয়োজনীয় রান তুলে নেয় জেওয়াইএমএ।
Advertisement
এদিনের ম্যাচে নেতাজি মডার্ন ক্লাবের শুভম সরকার ৭৫ ও প্রসেনজিৎ সরকার ৪৮ রান করেন। জেওয়াইএমএ’র অভিদীপ্ত বসু ৫৩, শহীব শা ৪২ এবং অভিজিৎ বিশ্বাস ৪১ রান করেছেন।



