Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কাজ দেওয়ার নামে যৌন হেনস্তা, ধৃত ১

কাজ দেওয়ার নাম করে ডেকে এনে এক তরুণীকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল। শনিবার ওই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় চুঁচুড়ার লেনিননগরে।

কাজ দেওয়ার নামে যৌন হেনস্তা, ধৃত ১
  • ১১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কাজ দেওয়ার নাম করে ডেকে এনে এক তরুণীকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল। শনিবার ওই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় চুঁচুড়ার লেনিননগরে। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে চুঁচুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শ্যামল দাস। তিনি বলাগড়ের বাসিন্দা। শ্যামল অবশ্য এদিন বলেন, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। পুলিশকে অনুরোধ করব, ওই তরুণীর উদ্দেশ্য যাচাই করতে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত আট মাস ধরে লেনিননগরে প্রশিক্ষণ দিয়ে নানা রকমের কাজ দেওয়ার একটি কেন্দ্র চালাচ্ছিলেন শ্যামল। সেখানেই সম্প্রতি ভদ্রেশ্বরের ওই তরুণী পরীক্ষা দিয়েছিলেন। এদিন তাঁকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। তরুণীর দাবি, এদিন তাঁকে কাজে নিযুক্ত করার কথা বলেন শ্যামল। তারপরেই লাইট অফ করে দিয়ে যৌন হেনস্তা করার চেষ্টা করেন। কোনওরকমে পালিয়ে ওই কেন্দ্রের বাইরে বেরিয়ে চিৎকার জুড়ে দেন তিনি।
স্থানীয় বাসিন্দারা এসে পরিস্থিতি সামাল দেন। অভিযোগ, তরুণীর অভিযোগের ভিত্তিতে উত্তেজিত জনতা শ্যামলকে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। রাতে নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা। তারপরেই শ্যামলকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ