নিজস্ব প্রতিনিধি, তমলুক: শনিবার তমলুকের রামসাগর পুকুরে তাম্রলিপ্ত মাতঙ্গিনী সুইমিং সেন্টারের উদ্যোগে আমন্ত্রণমূলক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই উপলক্ষ্যে শিলিগুড়ি, হাওড়া, হুগলি, উত্তর ২৪পরগনা ও দুই মেদিনীপুরের সাতটি ক্লাবের মোট ২০০জন প্রতিযোগী অংশ নেয়। ৮ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত চারটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা হয়। মোট ৬০টি ইভেন্ট ছিল। সাঁতার প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। উপস্থিত ছিলেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু আফরিন জবি, পুরসভার কাউন্সিলার চঞ্চল খাঁড়া, হ্যামিল্টন হাইস্কুলের শিক্ষক শ্যামল মাহাত ও আইনজীবী দেবরূপ মিদ্যা। পূর্ব মেদিনীপুরের অনেক প্রতিযোগী এদিনের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়।



