Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে বৈভব সূর্যবংশী

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে বৈভব সূর্যবংশী
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জুনে ইংল্যান্ড সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন মুম্বইয়ের তরুণ ব্যাটার আয়ূষ মাত্রে। স্কোয়াডে রয়েছে ‘বেবি বস’ বৈভব সূর্যবংশী ও বাংলার যুধাজিত্ গুহও। বিলেতের মাটিতে ভারতের এই যুব দলটি ওয়ান ডে সিরিজের পাশাপাশি খেলবে দু’টি লাল বলের ম্যাচও। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সাড়া ফেলেছে সূর্যবংশী। সেই কারণেই দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৪ বছরের বৈভকে ১.১ কোটি টাকা দিয়ে রাজস্থান দলে নেওয়ার পর অনেকেই কপাল কুঁচকেছিলেন। তবে বাঁ হাতি তরুণ ব্যাটার এবারের আইপিএলে ২০৬.৫৬ গড়ে এখনও পর্যন্ত ২৫২ রান করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ