Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সূর্যবংশী আমার রেকর্ড ভেঙে দিতে পারে: গেইল

৬৬ বলে অপরাজিত ১৭৫। আজও অটুট ক্রিস গেইলের রেকর্ড। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ঝলসে উঠেছিল ক্যারিবিয়ান মহাতারকার ব্যাট।

সূর্যবংশী আমার রেকর্ড ভেঙে দিতে পারে: গেইল
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: ৬৬ বলে অপরাজিত ১৭৫। আজও অটুট ক্রিস গেইলের রেকর্ড। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ঝলসে উঠেছিল ক্যারিবিয়ান মহাতারকার ব্যাট। এক যুগ পরেও এই রেকর্ড অক্ষত। অস্ট্রেলিয়ার অ্যারন ফিনচ খুব কাছে পৌঁছেছিলেন। কিন্তু ভাঙতে পারেননি। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি করেছিলেন ১৭২ রান। তাহলে কি গেইলের রেকর্ড অমর হয়ে থাকবে? একটি পডকাস্ট চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিবিয়ান মহাতারকা বলেছেন, ‘টি-২০ ক্রিকেটে কোনও রেকর্ডই নিরাপদ নয়। যে কোনও সময়ে আমার ১৭৫ রানের রেকর্ড ভাঙবে। এখন দুর্দান্ত সব ব্যাটার খেলছে। বৈভব সূর্যবংশীর মতো তরুণ ব্যাটারের খেলা থেকে চোখ সরানো যায় না। কোনও ভয় নেই ছেলেটার। ও আমার রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। ওকে দেখে আমি অবাক হই। মাত্র ১৪ বছর বয়স। এই বয়সে আমি হাইস্কুলে পড়তাম। আর ও আইপিএল মাতাচ্ছে। বৈভব ছাড়াও পুরান, গিল, জয়সওয়াল, অভিষেক শর্মা যেভাবে খেলে, তাতে ১৭৫ রানের ইনিংস ওদের কাছে সুরক্ষিত নয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ