Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ট্রেলারে চমক

আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর ট্রেলার মুক্তি পেল সোমবার।

ট্রেলারে চমক
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর ট্রেলার মুক্তি পেল সোমবার। বলিউডের আনাচ-কানাচের একাধিক চোরাগলির সন্ধান মিলবে এই সিরিজে। ট্রেলারেই সেই ঝলক স্পষ্ট। তবে চমক কেবল গল্পে নয়, কাস্টিংয়ে। শাহরুখ খান থেকে আমির খান, ববি দেওল, করণ জোহর... বলিউডের নামজাদা তারকাদের কাস্ট করেছেন শাহরুখ পুত্র। এছাড়াও ক্যামিও করছেন রণবীর সিং, রণবীর কাপুরের মতো অভিনেতারা। যদিও তাঁদের ট্রেলার ঝলকে দেখা যায়নি। সলমন খানও সিরিজে থাকতে পারেন বলে ইন্ডাস্ট্রির জল্পনা। তা সত্যি হলে, এক প্রজেক্টে তিন খানকে দেখার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে অনুরাগীদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ