Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সরস্বতী পুজোতে চমক, নবদ্বীপ শিক্ষামন্দিরের থিম ‘ভূতের বাড়ি’

দীর্ঘদিনের প্রথা ভেঙে বাণীবন্দনায় থিমপুজোর আয়োজন করল নবদ্বীপ শিক্ষামন্দির। নবদ্বীপের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের এবারের পুজোর থিম ‘ভূতের বাড়ি’।

সরস্বতী পুজোতে চমক, নবদ্বীপ শিক্ষামন্দিরের থিম ‘ভূতের বাড়ি’
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: দীর্ঘদিনের প্রথা ভেঙে বাণীবন্দনায় থিমপুজোর আয়োজন করল নবদ্বীপ শিক্ষামন্দির। নবদ্বীপের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের এবারের পুজোর থিম ‘ভূতের বাড়ি’।

Advertisement

প্রায় ২০০বর্গফুট জায়গাজুড়ে এই গা ছমছমে থিম তৈরি করা হয়েছে। সেখানে নানা ‘ভূতুড়ে’ কাণ্ডকারখানা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। সেইসঙ্গে থাকছে স্কুলের পড়ুয়াদের বিজ্ঞান প্রদর্শনী।

শিক্ষকরা জানালেন, আলো-আঁধারি ও আবহসঙ্গীতের মাধ্যমে এই রোমহর্ষক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। থিমের মূল বিষয় হল, একটি ভৌতিক বাড়ি। যে বাড়ির লোকজনের দুর্ঘটনায় মৃত্যু ঘটেছিল। তাঁরাই বাড়ির অন্দরমহলে ভূত হয়ে বাস করছেন। যজ্ঞে বসা কাপালিক, নরকঙ্কাল, জীবন্ত ভূত-সবই রয়েছে এই থিমে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু মুখোপাধ্যায় বলেন, এই স্কুল ৭৮বছরের পুরনো। শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রদের অক্লান্ত পরিশ্রমে থিম তৈরি হয়েছে। বিশেষত পুজো কমিটির যুগ্ম সম্পাদক শিক্ষক সুদীপ্ত ভট্টাচার্য ও তপন মণ্ডল অন্য শিক্ষকদের সহায়তায় সমস্ত আয়োজন করেছেন। এই থিমের পরিকল্পনা করেছেন স্কুলের অঙ্কের শিক্ষক সৌমিত্র সাহা। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ডাঃ সুপ্রিয় নাথ বলেন, স্কুলের ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মীরা যে সুন্দর থিম গড়ে তুলেছেন, তা প্রশংসার দাবি রাখে।

Advertisement
সম্পর্কিত সংবাদ