Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট পুরসভার নতুন চেয়ারম্যান সুরজিৎ, ডেপুটি পদে মুনমুন

অবশেষে পুরসভার নতুন পেলেন বালুরঘাটবাসী। এই পদে দলের প্রবীণ নেতা সুরজিৎ সাহাকে বেছে নিল তৃণমূল কংগ্রেস।

বালুরঘাট পুরসভার নতুন চেয়ারম্যান সুরজিৎ, ডেপুটি পদে মুনমুন
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ১৪:০১
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: জল্পনার অবসান। অবশেষে পুরসভার নতুন পেলেন বালুরঘাটবাসী। এই পদে দলের দীর্ঘদিনের কর্মী সুরজিৎ সাহাকে বেছে নিল তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের শাসকদলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। এরপরে পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে সুরজিৎ সাহার নাম ঘোষণা করেন তিনি। অন্যদিকে, ভাইস চেয়ারপার্সন হলেন মুনমুন কর। নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আজই শপথ নেবেন বলে জানা গিয়েছে। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র।

Advertisement

অশোক বালুরঘাট পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা দেওয়ার পর থেকে তাঁর উত্তরসূরী নিয়ে জল্পনার অন্ত ছিল না। চেয়ারম্যানের কুর্সির দৌড়ে একাধিক নাম সামনে আসছিল। তাঁদের মধ্যে সুরজিৎ সাহাকে এগিয়ে রেখেছিলেন অনেকে। সেই অনুমান শেষ পর্যন্ত সত্যি হল। স্থানীয় রাজনীতির অন্যতম জনপ্রিয় মুখ সুরজিৎ। বর্তমানে তিনি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। এছাড়া টাউন তৃণমূলের সহ সভাপতি পদেও আছেন। পুরসভার চেয়ারম্যান পদে সুরজিৎ সাহার নাম ঘোষণা হতেই উৎসবে নেতে ওঠেন তাঁর সমর্থকরা।

অন্যদিকে, ২ বছর ৯ মাস ফাঁকা পড়ে আছে পুরসভার ভাইস চেয়ারম্যান পদ। এবারও কোনও মহিলা কাউন্সিলারকে ভাইস চেয়ারম্যান করা হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেই দৌড়ে অন্যদের পিছনে ফেলে দিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন। তিনি বালুরঘাটের একটি স্কুলের শিক্ষিকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ